Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা

আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি চলবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ,বাঁকুড়া,  বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার কোথাও কোথাও তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায়ও চড়া গরম থাকবে। তবে এই জেলাগুলিতে তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার পাশাপাশি তা স্বাভাবিকের থেকে অন্তত ৪.৫ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ চলছে বলে ধরা হয়। শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি ছিল। দক্ষিণবঙ্গে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায় ( ৩৯.৯ ডিগ্রি)।  কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (৩৩. ৭ ডিগ্রি) অবশ্য স্বাভাবিকের থেকে সামান্য বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ( ২৬.৩ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি বেশি ছিল। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক গরম হাওয়া প্রবেশ করার জন্য তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে।

Advertisement

আগামী সপ্তাহে গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে বলেও শনিবার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশের ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের অনুকূল পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টি হয়েছিল। কিন্তু মার্চ মাসে এখনও পর্যন্ত কোথাও ঝড়-বৃষ্টি হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ