Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজে ট্রাম্পকে নাক গলাতে দেব না, স্পষ্ট বার্তা ইরানের

ইরানের গ্রেটার টুনব দ্বীপে হামলার পর ট্রাম্পকে নাক গলাতে দেব না বলে হুঁশিয়ারি। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ছে। বিস্তারিত পড়ুন।

হরমুজে ট্রাম্পকে নাক গলাতে দেব না, স্পষ্ট বার্তা ইরানের
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দুবাই ও তেহরান: আমেরিকার ও ইরানের মধ্যে হামলা-পালটা হামলায় ফের উত্তেজনা চড়ছে পশ্চিম এশিয়ায়। বুধবার ইরানের গ্রেটার টুনব দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্রজ মিসাইল স্টোরেজ হাউস ও উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে নিশানা করেছে মার্কিন সেনা। বৃহস্পতিবারও আক্রমণ অব্যাহত রয়েছে। এরমধ্যে ট্রাম্পের হুমকি, এবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ব্রিজে হামলা হবে। তেহরানের পালটা হুঁশিয়ারি, পশ্চিম এশিয়ায় আমেরিকার সমস্ত পরিকাঠামো ধ্বংস করবে সেনা। সামরিক শাখা খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র কর্নেল ইব্রাহিম জোলফাঘাড়ি জানিয়েছেন,  ‘আমেরিকার মতো বিদেশি শক্তিকে কোনোভাবেই হরমুজ প্রণালী নিয়ে নাক গলাতে দেব না। এটাই ইরানের অদৃশ্য লক্ষ্মণরেখা।’ এরমধ্যেই ইরানের উত্তরভাগে হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। সূত্রের খবর, যুদ্ধজাহাজ দিয়ে হরমুজ বন্ধ করে রেখেছে তেহরান। সেই ‘ব্লকেড’ সরাতেই একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে মার্কিন সেনা। অন্যদিকে, ইরান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করছে বলে জল্পনা তৈরি হয়েছে। এবার মধ্য তেহরানের ইংহেলাব স্কোয়ারে বিরাট একটি বিলবোর্ড লাগানো হয়েছে। তাতে ট্রাম্পকে কালো কফিনে শুয়ে থাকতে দেখা গিয়েছে। এই বিলবোর্ড নতুন করে বাকযুদ্ধ উসকে দিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ