Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আমরা গান করি আনন্দে

আমরা গান করি আনন্দে
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রবীন্দ্র সদনে সদ্য আয়োজিত হল ‘আমরা গান করি আনন্দে’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরমাণু কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সঙ্গীতশিল্পী অরিত্র দাশগুপ্তের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। প্রথম পর্বে ছিল অরিত্রের ছাত্রছাত্রীদের একক সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নব নালন্দা স্কুলের অধ্যক্ষ অরিজিৎ মিত্র। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল অতিথি শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। একক সঙ্গীত পরিবেশন করেন অরিত্র দাশগুপ্ত। অনুষ্ঠানের তৃতীয় পর্বে ছিল নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের নৃত্যনাট্য অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষীরের পুতুল’। এই সমগ্র নৃত্যনাট্যটির পরিচালনা ও ভাবনায় অরিজিৎ মিত্র।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ