Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

আমরাই সম্পর্কের সেতু

চিকিত্‍সা এক নিরন্তর সেবার ব্রত। এই যাত্রায় রোগী ও তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রোগীকে নিরাপদ বোধ করানো ও স্বস্তি দেওয়া সবচাইতে জরুরি।

আমরাই  সম্পর্কের সেতু
  • ১ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

সুপ্রিয় চক্রবর্তী
গ্রুপ অ্যাডভাইজার
বি পি পোদ্দার হসপিটাল

Advertisement

চিকিত্‍সা এক নিরন্তর সেবার ব্রত। এই যাত্রায় রোগী ও তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রোগীকে নিরাপদ বোধ করানো ও স্বস্তি দেওয়া সবচাইতে জরুরি। আর ডাক্তার-রোগী ও তাঁর পরিবারের মধ্যে সেতুবন্ধন করার জরুরি কাজটি বর্তায় আমাদের মতো পেশার মানুষজনের উপর। আমরা, যাঁরা বিভিন্ন হাসপাতাল পরিচালনার দায়িত্বে আছি, তাঁদের উপর। রোগী যাতে হাসপাতালে এসে মনে করতে পারেন, এটি তাঁর ‘সেকেন্ড হোম’, সেদিকটা আমাদের দেখতে হয়। তেমনই রোগীদের ভালোমন্দের জন্য নিজেদের ২৪ ঘণ্টার ১৬-১৭ ঘণ্টা ব্যয় করে ফেলা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কথাও ভাবতে হয় সমানভাবে। সেজন্য তরুণ স্বাস্থ্য প্রশাসকদের বলব, ম্যানেজারদের বলব, মুখে হাসি রাখুন। সেটাই আপনার পেশার সেরা ইউএসপি! 

Advertisement
সম্পর্কিত সংবাদ