Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় ‘হেলথ স্কিমের’ মতোই সুবিধা ডব্লুবিসিএসদের: শুভেন্দু

মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে ডব্লুবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের সঙ্গে বৈঠকে তাঁদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় ‘হেলথ স্কিমের’ মতোই সুবিধা ডব্লুবিসিএসদের: শুভেন্দু
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ধনধান্য অডিটোরিয়ামে ডব্লুবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের সঙ্গে বৈঠকে তাঁদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমত, কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের হেলথ স্কিমের মতো তাঁদেরও চিকিৎসা সংক্রান্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার জন্য ১৯০কোটি টাকা বরাদ্দ করা হবে বলেও তিনি জানিয়েছেন বলেই সূত্রের খবর। এছাড়াও নির্দিস্ট ক্ষেত্রে তাঁদের ‘বদলি ভাতা’ ৫০ হাজার টাকা করা এবং ‘অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট’ (এসিআর) পদ্ধতি সরলীকরণ করা হবে বলেও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এমনটাই সূত্রের খবর। 

Advertisement

এদিন রুদ্ধদ্বার এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত সহ রাজ্যের শীর্ষ কর্তারাও। প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের এমন বহু ক্ষেত্র রয়েছে, যা ২০০৯ সালের পর থেকে পরিবর্তন করা হয়নি। দীর্ঘ ২৬-২৮ বছর ধরে ‘বদলি ভাতা’ আটকে রয়েছে মাত্র তিন হাজার টাকায়। মুলত নির্দিষ্ট বদলির সঙ্গে বাড়ি বদল করলে এই ‘ভাতা’ পাওয়ার কথা। এরই পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে জটিলতার সুরাহা করতে এসিআর’এ সরলীকরণের ঘোষণাও শুভেন্দু করেছেন বলে জানা গিয়েছে।     
পুর্বতন সরকারের আমলের মতো ডব্লুবিসিএস (এক্স) অফিসারদের  রাজনৈতিক ক্যাডার হিসেবে ব্যবহার করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিষেবা প্রদানের ক্ষেত্রে যেমন কোন‌ও পক্ষপাত চলবে না, ঠিক তেমনই আধিকারিকদের মধ্যেও ‘সিনিয়রিটি মেইনটেন’ করা হবে বলেও তিনি জানিয়েছেন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ