Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

১৫ ফেব্রুয়ারি শুরু মাধ্যমিক

মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ১৫ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা, বিস্তারিত জানুন।

১৫ ফেব্রুয়ারি শুরু মাধ্যমিক
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা। শেষ ২৫ ফেব্রুয়ারি। পরীক্ষা শুরু সকাল ১০টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ২টোয়। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্র দেখার সুযোগ পাবে পরীক্ষার্থীরা। তবে সিউয়িং অ্যান্ড নিডল ক্রাফট বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে চলবে দুপুর ৩টে পর্যন্ত। ভোকাল অ্যান্ড ইন্সট্রুমেন্টাল মিউজিকের পরীক্ষার সময় বরাদ্দ করা হয়েছে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত। অন্যদিকে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৪৫ মিনিট সময় বরাদ্দ হয়েছে। তবে এই বিষয়ের জন্য প্র্যাকটিকাল পরীক্ষার আয়োজন করতে হবে স্কুলগুলিকেই। বৃত্তিমূলক পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৪৫ মিনিট। ফিজিকাল এডুকেশন, সোশ্যাল সার্ভিস এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে বলে পর্ষদ সূত্রে খবর। আপাতত জানা গিয়েছে, বাংলা, ইংরেজি সহ ১২টি বিষয়ে প্রথম ভাষা এবং বাংলা, ইংরেজি এবং নেপালি বিষয়ের উপর দ্বিতীয় ভাষার পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

২০২৭ মাধ্যমিকের পূর্ণাঙ্গ পরীক্ষাসূচি

১৫ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা
১৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা
১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ইতিহাস
১৯ ফেব্রুয়ারি (শুক্রবার): ভূগোল
২২ ফেব্রুয়ারি (সোমবার): গণিত
২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভৌত বিজ্ঞান
২৪ ফেব্রুয়ারি (বুধবার): জীবন বিজ্ঞান
২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ঐচ্ছিক বিষয়

Advertisement
সম্পর্কিত সংবাদ