Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬

নির্বাচনের ২ দিন আগে পর্যন্ত ট্রাইবুনালের ছাড়পত্র পেলে ভোট দেওয়া যাবে: সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালতের এই রায়কে তাদের বড় নৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস।

নির্বাচনের ২ দিন আগে পর্যন্ত ট্রাইবুনালের ছাড়পত্র পেলে ভোট দেওয়া যাবে: সুপ্রিম কোর্ট
  • ১৬ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নয়াদিল্লি, ১৬ এপ্রিল: ছাব্বিশের ভোটে ফের নজিরবিহীন ঘটনা। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত ট্রাইবুনাল যাদের নামে ছাড়পত্র দেবে, তাঁরা এবার ভোট দিতে পারবেন। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়কে তাদের বড় নৈতিক জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস।

Advertisement

জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেয় কমিশন। ওই দিন পর্যন্ত যাঁদের নাম তালিকায় থাকে, একমাত্র তাঁরাই আসন্ন নির্বাচনে ভোট দিতে পারেন। তবে পশ্চিমবঙ্গের এসআইআর মামলায় নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেলেও এসআইআরে বাদ পড়া যোগ্যদের ভোটদানে বঞ্চিত করা যাবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটগ্রহণের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনালে ছাড়পত্র পাওয়া আবেদনকারীরা এবার ভোট দিতে পারবেন। অর্থাৎ, রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ ২৩ এপ্রিল। সেই সমস্ত কেন্দ্রে ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাঁদের নামে ছাড়পত্র দেবে, তাঁরা প্রথম দফায় ভোট দিতে পারবেন। আর ২৯ এপ্রিল, দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন ২৭ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পাওয়া ব্যক্তিরা। ঐতিহাসিক এই রায় দেওয়ার ক্ষেত্রে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদে বর্ণিত বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে সর্বোচ্চ আদালত।

তবে নির্দিষ্ট সময়ের মধ্যে যাঁদের আবেদনের নিষ্পত্তি হবে না, তাঁরা এবার ভোট দিতে পারবেন না। কিন্তু ভবিষ্যতে তাঁরা ভোট দিতে পারবেন কি না, সেই বিষয়ে মামলার নিষ্পত্তি প্রক্রিয়া চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ