Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জলপথে নিষেধাজ্ঞা হুগলিতে, রাতেই বন্ধ গুপ্তিপাড়া ফেরিঘাট

একদিকে ফরাক্কা থেকে জল ছাড়া হয়েছে। অন্যদিকে লাগাতার চলছে বৃষ্টি। ঘটনার জেরে ফুলেফেঁপে উঠেছে গঙ্গা। পরিস্থিতি যাচাই করে শুক্রবার জেলা পরিবহণ বিভাগ যাবতীয় জলপথ পরিবহণ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্লক ও পুরসভাগুলিকে নির্দেশ পাঠিয়েছে।

জলপথে নিষেধাজ্ঞা হুগলিতে, রাতেই বন্ধ গুপ্তিপাড়া ফেরিঘাট
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একদিকে ফরাক্কা থেকে জল ছাড়া হয়েছে। অন্যদিকে লাগাতার চলছে বৃষ্টি। ঘটনার জেরে ফুলেফেঁপে উঠেছে গঙ্গা। পরিস্থিতি যাচাই করে শুক্রবার জেলা পরিবহণ বিভাগ যাবতীয় জলপথ পরিবহণ বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট ব্লক ও পুরসভাগুলিকে নির্দেশ পাঠিয়েছে। মূলত, দুর্ঘটনার আশঙ্কাতেই ওই পদক্ষেপ করতে বলা হয়েছে। বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে হুগলির গুপ্তিপাড়ার জলপথ পরিষেবাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুপ্তিপাড়ায় গঙ্গার পরিস্থিতি খুবই ভয়াবহ। রাতে গঙ্গার জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। সেইসঙ্গে তৈরি হয়েছে ব্যাপক স্রোত। গুপ্তিপাড়া দিয়ে লঞ্চের পাশাপাশি ভেসেলও যাতায়াত করে। তাতে পণ্যবাহী বড় গাড়ি পারাপার করে। প্রশাসনিক নির্দেশের পর বিকেল থেকেই পরিস্থিতি যাচাই করার কাজ শুরু হয়েছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ