বৃষ্টিতে শিলিগুড়ি শহরের বেশ কিছু এলাকায় জমেছে জল। বিধান রোড, নজরুল সরণি, হাসপাতাল রোড, হায়দারপাড়া প্রভৃতি এলাকার অবস্থা জল থইথই। হেটে, সাইকেলে, বাইকে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন বাসিন্দারা। তারা এনিয়ে ক্ষুব্ধ। শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। রাস্তায় নেমেছে পুরসভা।



