নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া শহরের বিভিন্ন এলাকায় পাইপ লাইন সংস্কার, মেরামতি, পাইপ সংযোগ, নতুন ভাল্ব প্রতিস্থাপন সহ একাধিক কাজ করবে কেএমডিএ।
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া শহরের বিভিন্ন এলাকায় পাইপ লাইন সংস্কার, মেরামতি, পাইপ সংযোগ, নতুন ভাল্ব প্রতিস্থাপন সহ একাধিক কাজ করবে কেএমডিএ।
সেজন্য বৃহস্পতিবার দুপুর একটা থেকে শুক্রবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত হাওড়ার ৫০টি ওয়ার্ডেই বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া পুরসভা। শুক্রবার সকাল থেকে ফের জল পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে।