Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উলুবেড়িয়ায় ৪২ ঘণ্টা পর স্বাভাবিক হল জল সরবরাহ

অবশেষে প্রায় ৪২ ঘণ্টা পর উলুবেড়িয়া পুর এলাকায় পানীয় জল পরিষেবা স্বাভাবিক হল। শনিবার নির্ধারিত সূচি মেনে সকাল ছ’টা থেকে পরিষেবা দেওয়া শুরু হয়।

উলুবেড়িয়ায় ৪২ ঘণ্টা পর স্বাভাবিক হল জল সরবরাহ
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: অবশেষে প্রায় ৪২ ঘণ্টা পর উলুবেড়িয়া পুর এলাকায় পানীয় জল পরিষেবা স্বাভাবিক হল। শনিবার নির্ধারিত সূচি মেনে সকাল ছ’টা থেকে পরিষেবা দেওয়া শুরু হয়। তারপর স্বস্তি ফেরে নাগরিকদের। উলুবেড়িয়া গরুহাটি ব্রিজের কাছে জলের পাইপলাইনে ফাটল দেখা দেয়। তা মেরামতের জন্য বৃ্হস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এক থেকে ৩২ নম্বর ওয়ার্ডে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পুরসভা। বৃহস্পতিবার রাতভর পাইপলাইন মেরামতের কাজ হয়। তবে তারপর শুক্রবার দুপুরে পাশেই নতুন করে ফাটল দেখা দেয়। ফের দেখা দেয় নতুন সমস্যা। বিকেলে জল পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল। তা না হওয়ায় ক্ষোভ দেখা দেয়। সমস্যা মেটাতে বিভিন্ন ওয়ার্ডে পুরসভা পানীয় জলের গাড়ি পাঠায়। সমস্যা মেটাতে উদ্যোগ নেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় নিজে। দফায় দফায় ঘটনাস্থলে যান। পরিস্থিত পর্যালোচনা করেন। পরে গভীর রাতে পাইপলাইন মেরামতের কাজ শেষ হয়। শনিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ