Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জিন্স কারখানার জলে দূষণ, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পুরমন্ত্রীর

মহেশতলার জিন্স কারখানার দূষিত জল গঙ্গায় মিশছে। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়া ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। বিস্তারিত পড়ুন।

জিন্স কারখানার জলে দূষণ, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি পুরমন্ত্রীর
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: মহেশতলার চট্টা ও মহিষগোটের জিন্স কারখানার দূষিত কেমিকেল যুক্ত জল খাল দিয়ে গঙ্গায় মিশছে। তাতে পুকুর, চাষের জমি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। বিঘের পর বিঘে দু’ ফসলি জমি বন্ধ্যা হয়ে গিয়েছে। পুকুরে মাছ চাষ বন্ধ। পাশাপাশি এই দূষিত জল গঙ্গায় গিয়ে মেশায়, সেখানকার মাছের পোনাও মারা যাচ্ছে। মঙ্গলবার বজবজে চড়িয়াল খাল পরিদর্শনে এলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে এ বিষয়ে অভিযোগ করেন বিজেপির মণ্ডল কমিটির সদস্য জয়দেব দত্ত। 

Advertisement

তিনি মন্ত্রীর কাছে অনুরোধ করেন, ওই দূষিত জল আটকে চাষযোগ্য জমি ও পুকুরে মাছ চাষ আগের অবস্থায় ফেরানো যায়। পুরমন্ত্রী বিষয়টি শোনার পর উদ্বেগ প্রকাশ করেন। কেন দূষিত জল শোধন ছাড়া খাল ও গঙ্গায় যাচ্ছে সে ব্যাপারেও জানতে চান পুরমন্ত্রী। তিনি বলেন, এইসব বরদাস্ত করা হবে না। কড়া হাতে মোকাবিলা করতে হবে। পুরমন্ত্রী সেচদপ্তরের আধিকারিক এবং আলিপুর মহকুমা শাসকে নির্দেশ দেন, চট্টা ও মহিষগোটের সমস্ত জিন্স কারখানার মালিকদের ডেকে এ ব্যাপারে কী কী পদক্ষেপ তারা নিয়েছে তা জানতে। পাশাপাশি, জল শোধনের পরিকাঠামো তৈরির নির্দেশ দিয়ে তা দ্রুত কার্যকর করার ব্যাপারে কারখানার মালিকদের উদ্যোগ নিতে বলেন। তিনি প্রশ্ন তোলেন, কেন এতদিন এই কাজ হল না? প্রশাসন কি করছিল এ নিয়ে সে ব্যাপারেও অসেন্তাষ প্রকাশ করেন মন্ত্রী। সাতদিনের মধ্যে অগ্রগতির রিপোর্ট দিতে বলেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ