Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

গরমে উবে যাচ্ছে বলেই জল সংকট দিল্লিতে, রেখা গুপ্তার ব্যাখ্যা ঘিরে সমালোচনার ঝড়

দিল্লিতে গরমের কারণে জল সংকট শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ব্যাখ্যা ঘিরে রাজনৈতিক বিতর্ক চলছে। বিস্তারিত পড়ুন।

গরমে উবে যাচ্ছে বলেই জল সংকট দিল্লিতে, রেখা গুপ্তার ব্যাখ্যা ঘিরে সমালোচনার ঝড়
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গরম পড়তেই রাজধানী দিল্লিতে তীব্র জলকষ্ট শুরু হয়েছে। বিরোধী থাকার সময় এই ইস্যুতে বারবার তৎকালীন শাসক দল আপকে নিশানা করেছে বিজেপি। এখন তারা ক্ষমতায়। কিন্তু, পরিস্থিতি বদলায়নি। কেন এখনও জলকষ্টে ভুগতে হচ্ছে দিল্লিবাসীকে? এই পরিস্থিতির জন্য জলের উবে যাওয়া বা বাষ্পায়নকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, তীব্র দাবদাহের জেরে জলের ঘাটতি তৈরি হচ্ছে। সেজন্যই এত সমস্যা। পাশাপাশি, পাইপলাইন থেকে জল বাষ্পীভূত হওয়ার কারণে ঘাটতি আরও বড়ো আকার ধারণ করেছে। 

Advertisement

মুখ্যমন্ত্রীর এই ব্যাখ্যা ঘিরে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কটাক্ষ করেছে বিরোধী দল আপ। তাদের তোপ, ‘ম্যাডাম রাস্তাতেও জল জমে রয়েছে। সেটাও বাস্পীভূত করার ব্যবস্থা করুন।’ আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেও। তাঁর কথায়, দিল্লিতে জলের আকাল তৈরি হয়েছে। তার কারণ নিয়ে মুখ্যমন্ত্রী আজব যুক্তি দিচ্ছেন। একমাত্র ভগবানই আমাদের রক্ষা করতে পারবেন। বিজেপিতে এধরনের অনেক রত্ন রয়েছে। 
 এই প্রথম নয়, এর আগেও মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। গত মাসে একটি প্রযুক্তি প্রদর্শনীতে যোগ দিয়ে রেখা জানিয়েছিলেন, সবেদা-বাবলার মতো গাছ দিল্লিতে রাস্তার ধারে দেখা যায়। কিন্তু এই গাছগুলি অক্সিজেন দেয় না।   

Advertisement
সম্পর্কিত সংবাদ