Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ধ্বংস হওয়া এফ ৩৫ যুদ্ধবিমানের পাইলট ইরানে বন্দি, তেহরানের দাবি ওড়াল ওয়াশিংটন

ইরানের সেনার হাতে আটক মার্কিন যুদ্ধ বিমানের পাইলট। আজ, শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি।

ধ্বংস হওয়া এফ ৩৫ যুদ্ধবিমানের পাইলট ইরানে বন্দি, তেহরানের দাবি ওড়াল ওয়াশিংটন
  • ৩ এপ্রিল, ২০২৬ ১৯:০৪
Prefer us on Google

তেহরান, ৩ এপ্রিল: ইরানের সেনার হাতে আটক মার্কিন যুদ্ধ বিমানের পাইলট। আজ, শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস বা আইআরজিসি। তাঁদের দাবি, আটক করা হয়েছে হামলায় ধ্বংস করা মার্কিন এফ ৩৫ যুদ্ধবিমানের পাইলটকে। শুধু তাই নয়, মার্কিন সেনার পক্ষ থেকে যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টাও না কী  করা হয়েছিল। তবে সম্পূর্ণ রূপে ব্যর্থ করা হয়েছে সেই প্রচেষ্টাও।

Advertisement

ইতিমধ্যেই ধ্বংস হয়ে যাওয়া ফিফথ জেনারেশনের এফ ৩৫ মার্কিন যুদ্ধবিমানের ছবিও প্রকাশ করেছে ইরান। তবে এই বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনওরকম স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। বরং এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে তা ভুয়ো। এমন কোনও ঘটনাই না কী ঘটেনি। এর আগে ইরান প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল দুটি মার্কিন যুদ্ধবিমান এফ ৩৫-কে গুলি করে নামানো হয়েছে। তারই একজন পাইলটকে আটক করা হয়েছে বলে এদিন দাবি করল তেহরান। 

সম্পর্কিত সংবাদ