Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

গৃহপ্রবেশের অপেক্ষায়

গৃহপ্রবেশের অপেক্ষায় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুম্বইয়ের পালি হিল এলাকায় ২৫০ কোটি টাকার বাড়িটির সংস্কার প্রায় শেষ। অন্দরসজ্জার কাজও নাকি শেষের পথে।

গৃহপ্রবেশের অপেক্ষায়
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গৃহপ্রবেশের অপেক্ষায় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট।  মুম্বইয়ের পালি হিল এলাকায় ২৫০ কোটি টাকার বাড়িটির সংস্কার প্রায় শেষ। অন্দরসজ্জার কাজও নাকি শেষের পথে। বাড়ির ভিতর থেকেই নাকি উপভোগ করা যাবে আরব সাগরের সৌন্দর্য। সদ্য বাড়ির ঝলক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। দীপাবলির মরশুমে মেয়ে রাহাকে নিয়ে বিলাসবহুল ওই বাড়িতে উঠবেন দম্পতি। আটের দশকে রাজ কাপুর এই বাড়িটি লিখে দিয়েছিলেন ঋষি কাপুর ও নীতু কাপুরকে। উত্তরাধিকার সূত্রে সেই বাড়িটি পেয়েছেন রণবীর ও আলিয়া। দীর্ঘদিন ধরেই বাড়িটি পুনর্নির্মাণের কাজ চলছে। বেশ কয়েকবার খুদেকে নিয়ে বাড়ির কাজ দেখতে গিয়েছিলেন যুগল। এই মুহূর্তে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজে ব্যস্ত দম্পতি। সঞ্জয়লীলা বনশালী পরিচালিত সিনেমাটিতে রয়েছেন ভিকি কৌশলও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ