Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ঋষভের অপেক্ষা

এ যেন শেষের শুরু। শুরু অপেক্ষারও। কোনও জার্নি শেষ হওয়ার অর্থ নতুন কোনও জার্নির সূচনা। অভিনতো ঋষভ শেট্টিও এখন তাঁর পেশাদার জীবনে তেমনই পরিস্থিতির মুখোমুখি।

ঋষভের অপেক্ষা
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

এ যেন শেষের শুরু। শুরু অপেক্ষারও। কোনও জার্নি শেষ হওয়ার অর্থ নতুন কোনও জার্নির সূচনা। অভিনতো ঋষভ শেট্টিও এখন তাঁর পেশাদার জীবনে তেমনই পরিস্থিতির মুখোমুখি। সদ্য ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ ছবির শ্যুটিং শেষ করলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়ে তিনি লিখেছেন, শ্যুটিং শেষ এবং নতুন যাত্রা শুরু। দক্ষিণী ছবি মূলত নিজেদের শিকড়ের গল্প বলে। ‘কান্তারা’ তেমনই এক লোককথার উপর ভিত্তি করে তৈরি হওয়া ছবি। সে ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। এবার পরবর্তী ছবির অপেক্ষা। সেখানেও নিজেদের সংস্কৃতিকে অন্য রূপে পর্দায় ফুটিয়ে তুলবেন কলাকুশলীরা। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে মুক্তি পাবে এই ছবি। শুধু অভিনয় নয়, পরিচালনার দায়িত্বও সামলেছেন ঋষভ। তাঁর কাজ দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement
সম্পর্কিত সংবাদ