বিহারে  ‘ভুয়ো’ ঠিকানার ভোটার!
  • ২১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: ভিন্ন ভিন্ন জাতধর্মের মানুষ একই ছাদের তলায়। একই বাড়ি থেকে বিভিন্ন পরিবারের ৫০৯ জনের নাম বিহারের খসড়া ভোটার তালিকায়! আর তাজ্জব ব্যাপার, পিপরা বিধানসভা এলাকার গালিমপুর গ্রামের ওই বাড়িটির কোনও অস্তিত্বই নেই! এই গ্রামেরই আর একটি বাড়ি থেকে ৪৫৯ জন ভোটারের নাম রয়েছে তালিকায়। ওই বাড়িটিরও কোনও  হদিশ নেই। বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এই তথ্য চোখ কপালে তুলে দিয়েছে। পিপারা, বাগাহা ও মোতিহারি—বিহারের শুধুমাত্র তিনটি বিধানসভা আসনেই এভাবে ভুয়ো ঠিকানায় ৮০ হাজারের বেশি ভোটারের নাম নথিভূক্ত হয়েছে। অর্থাৎ ওই তিন আসনে মোট নথিভূক্ত ভোটারের মধ্যে ৮ শতাংশের ঠিকানাই সন্দেহজনক! এমনই চাঞ্চল্যকর দাবি সংবাদমাধ্যমে রিপোর্টার্স কালেক্টিভের তদন্তমূলক প্রতিবেদনে। 

Advertisement