কনকনে ঠাণ্ডায় কাঁপছে পাহাড়। উত্তরবঙ্গেও শীতের আমেজ রয়েছে। এই সময়ে ধীরে ধীরে উত্তরবঙ্গ কিংবা পাহাড়মুখী হচ্ছেন পর্যটকরা। ঠিক সেই সময়ে পর্যটকদের জন্য দুঃখের খবর। ডুয়ার্সের অন্যতম আকর্ষণ ট্যুরিস্ট স্পেশ্যাল ভিস্তা ডোম বন্ধ রয়েছে। নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে আলিপুরদুয়ার জংশন পর্যন্ত চলে এটি। সূত্রের খবর, গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে ভিস্তা ডোম। মূলত যাত্রী সংকটের কারণেই আপাতত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আগামী সপ্তাহ থেকে ফের ভিস্তা ডোম চালু হতে পারে।



