Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রবিবার

বিশ্বকর্মার ঘুড়ি

শুভাশীষ ভাদুড়ী নাম নাকি তার উড়নচণ্ডী, ধরন বোঝা ভার,নীল আকাশে...

বিশ্বকর্মার ঘুড়ি
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভাশীষ ভাদুড়ী

Advertisement

নাম নাকি তার উড়নচণ্ডী, ধরন বোঝা ভার,
নীল আকাশে পেঁজা তুলোয় উড়ছে চমৎকার।
বিচিত্র তার প্যাঁচ পয়জার গোঁত্তা মেরে মেঘে
দুলতে থাকে ফানুস যেন উলটো হাওয়ার বেগে।
একটু পরেই হাত পা ছুড়ে মেজাজ বাজায় জোরে
ডিগবাজি খায় ডাইনে বাঁয়ে শুকতারাকে ধরে।
শূন্য পাকায় হরেক কিসিম জাদুটোনার রসে
চাঁদ-তারা মেঘ গুলিয়ে দিয়ে চলছে হুজুক বশে
এমন ঘুড়ি কে বানাল, ওড়ায় সে কোন র্শমা?
নন্দীবাড়ির ছাদের ওপর স্বয়ং বিশ্বকর্মা।

Advertisement
সম্পর্কিত সংবাদ