Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুরের স্কুলের নতুন ভবনের ভার্চুয়ালি উদ্বোধন

দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হল। মঙ্গলবার ইলামবাজারের নীলডাঙার সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই স্কুল ভবনের উদ্বোধন করেন।

দুবরাজপুরের স্কুলের নতুন ভবনের ভার্চুয়ালি উদ্বোধন
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন হল। মঙ্গলবার ইলামবাজারের নীলডাঙার সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই স্কুল ভবনের উদ্বোধন করেন। সেই সঙ্গে ওইদিনই মুখ্যমন্ত্রীর হাত ধরে নতুন অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ কাজেরও শিলান্যাস করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আনুমানিক ৩৮ লক্ষ টাকা খরচে গড়ে উঠা দ্বিতল ওই ভবনে মোট ছ’টি শ্রেণিকক্ষ রয়েছে। নয়া শিক্ষাবর্ষ থেকে ওই ভবনে পঠনপাঠন শুরু হবে। উচ্ছ্বসিত স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা। 

Advertisement

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুল রহমান বলেন, পুরনো শ্রেণিকক্ষগুলি খুব একটা ভালো অবস্থায় নেই। সেজন্য নতুন শ্রেণিকক্ষের প্রয়োজন ছিল। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের বরাদ্দ অর্থে নতুন ভবন গড়ে তোলা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে ছ’টি শ্রেণিকক্ষবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন হয়েছে। আমরা সকলেই খুব খুশি। 
দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণ পুর পঞ্চায়েত এলাকায় অবস্থিত ওই স্কুলে পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন হয়। ছাত্রছাত্রী মিলিয়ে মোট ৬৫০ জন পড়ুয়া রয়েছে। স্কুলে মোট শ্রেণিকক্ষ ৭টি। স্কুলের তরফে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে স্কুল ভবনের সংস্কার হয়নি। তার জেরে একাধিক শ্রেণিকক্ষের হাল বেহাল হয়ে পড়েছে। কোনও শ্রেণিকক্ষের দেওয়ালে ফাটল ধরেছে। আবার কোনও শ্রেণিকক্ষের দেওয়াল স্যাঁতসেঁতে হয়ে উঠেছে। কোনও ক্ষেত্রে আবার শ্রেণিকক্ষের জানালা ভেঙে গিয়েছে। 
এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের তরফে আর্থিক অনুদান মিলতেই বছর দুয়েক আগে স্কুল চত্বরেই নয়া ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। মাঝে কিছুদিন কাজ বন্ধ থাকার পর মাস দু’য়েক আগে জোরকদমে কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হতেই ওইদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে নয়া ভবনের উদ্বোধন হয়েছে। 
উদ্বোধনীর দিন স্কুল চত্বরে পৃথকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ওই দিন স্কুল পরিচালন সমিতির সভাপতি আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহ শিক্ষক প্রভাত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। সেইসঙ্গে পড়ুয়াও হাজির ছিল। স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, ভবন নির্মাণ কাজ শেষ হলেও বিদ্যুৎ সহ রঙের কাজ এখনও বাকি রয়েছে। সেক্ষেত্রে বাকি কাজ শেষ করে নয়া শিক্ষাবর্ষ থেকে নতুন ভবনে পঠনপাঠন শুরু করা হবে। একাধিক শ্রেণিকক্ষ নয়া ভবনে স্থানান্তরিত করা হবে। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ