Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আগুনের গ্রাসে বিরাটির যদুবাবুর বাজার

আগুনের গ্রাসে বিরাটির যদুবাবুর বাজার
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ০৯:১২
Prefer us on Google

অগ্নিকাণ্ড বিরাটিতে। উত্তর দমদম পুরসভার অন্তর্গত বিরাটির যদুবাবুর বাজার প্রায় ভস্মীভূত। মোট ১৮৯টি দোকানের মধ্যে হাতে গোনা দু-চারটি দোকান ছাড়া সব পুড়ে গিয়েছে। গতকাল, সোমবার গভীর রাত দেড়টা নাগাদ আগুন লাগে যদুবাবুর বাজারে। দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আজ, মঙ্গলবার সকাল ছ’টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২০০১ সালে এই বাজারে আগুন লেগেছিল। তখন গোটা বাজার নতুন করে বানানো হয়। এত বছর পর ফের আগুন লেগে ক্ষতিগ্রস্ত বহু দোকান। রেললাইন সংলগ্ন এই বাজার বহু বছরের পুরনো। মাছ-মাংস, সব্জির পাশাপাশি একাধিক মুদির দোকান ছিল, যা সবই ভস্মীভূত হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ