Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বিরাট কোহলির অবসর, আক্ষেপ মিটছে না শাস্ত্রীর

২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামবে ভারত। তবে সাদা বলের ক্রিকেটে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। দু’জনেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আর তাতেই নেমে এসেছে বিরাট শূন্যতা

বিরাট কোহলির অবসর, আক্ষেপ মিটছে না শাস্ত্রীর
  • ১২ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

মুম্বই: ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামবে ভারত। তবে সাদা বলের ক্রিকেটে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। দু’জনেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আর তাতেই নেমে এসেছে বিরাট শূন্যতা। কোহলিদের অভাব পূরণ করা এখনই সম্ভব নয় বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, ‘কেউ সরে গেলে তারপরই তাঁর গুরুত্ব বোঝা যায়। কোহলির অবসর আমি মানতে পারছি না। বিষয়টা আরও ভালোভাবে সামলানো যেত। বোর্ড ওর সঙ্গে কথা বলতে পারত। আমার হাতে ক্ষমতা থাকলে অস্ট্রেলিয়া সফরের পরেই কোহলিকে টেস্ট অধিনায়ক করে দিতাম। তা হলে ও আরও কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারত।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ