Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আইসিসির ওডিআই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে কামব্যাক হয়েছিল বিরাট কোহলির। যদিও প্রথম দুই ম্যাচে সেভাবে স্কোর করতে পারেননি তিনি। তৃতীয় ওডিআইতে অজিদের বিরুদ্ধে নিজের জাত ফের একবার চিনিয়ে দেন কোহলি

আইসিসির ওডিআই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলি
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

মুম্বই, ১০ ডিসেম্বর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে কামব্যাক হয়েছিল বিরাট কোহলির। যদিও প্রথম দুই ম্যাচে সেভাবে স্কোর করতে পারেননি তিনি। তৃতীয় ওডিআইতে অজিদের বিরুদ্ধে নিজের জাত ফের একবার চিনিয়ে দেন কোহলি। তারপরেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ম্যাচেই দুরন্ত ইনিংস খেলেন তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি ও তৃতীয় ম্যাচে হাফসেঞ্চুরি করে আইসিসির ওডিআই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ‘কিং’ কোহলি।

Advertisement

এই তালিকায় শীর্ষেই রয়েছেন কোহলির সতীর্থ রোহিত শর্মা। যদিও রোহিতের থেকে মাত্র কয়েকটি পয়েন্টই কম বিরাটের। পরবর্তী কোনও ওয়ান ডে টুর্নামেন্টে কোহলির ব্যাট থেকে বড় রান এলেই রোহিতের স্থান দখল করে নিতে পারেন তিনি। রোহিত, বিরাট ছাড়াও এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ও চতুর্থ স্থানে আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। এই মুহূর্তে বিরাটের সংগ্রহে রয়েছে ৭৭৩ পয়েন্ট, তালিকায় শীর্ষে থাকা রোহিতের পয়েন্ট ৭৮১। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তালিকাতে পঞ্চম স্থানে রয়েছেন শুভমান গিল ও দশমে শ্রেয়স আয়ার। তাঁদের পয়েন্ট যথাক্রমে ৭২৩ ও ৬৭৯। 

Advertisement
সম্পর্কিত সংবাদ