Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দিল্লির বিরুদ্ধে চনমনে বিরাটরা

চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাতটির মধ্যে পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে তারা।

দিল্লির বিরুদ্ধে চনমনে বিরাটরা
  • ২৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাতটির মধ্যে পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে তারা। সোমবার বিরাট কোহলিদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্রথম সাক্ষাতে বেঙ্গালুরু হেরে গিয়েছিল। তাই যতই হোক অ্যাওয়ে ম্যাচ, ফিরতি লড়াইয়ে বদলায় চোখ রজত পাটীদার ব্রিগেডের।

Advertisement

গতবারের চ্যাম্পিয়ন আরসিবি’র ব্যাটিংয়ের বড় ভরসা কোহলিই। গত ম্যাচেও তিনি গুজরাতের বিরুদ্ধে দলকে জিতিয়েছিলেন। কোটলা তাঁর হোমগ্রাউন্ড। এখানে খেলেই বেড়ে ওঠা। কিছুদিন আগেও ভিকে রনজি ম্যাচ খেলতে নেমেছিলেন দিল্লির হয়ে। গ্যালারিতে ভিড় উপচে পড়েছিল। কোনো সন্দেহ নেই, দিল্লির হোম ম্যাচেও গ্যালারি গলা ফাটাবে ভিকে’র জন্য। আর তিনিও চাইবেন দুর্দান্ত এক ইনিংস উপহার দিতে। ফিল সল্ট চোট সারিয়ে উঠতে না পারলে খেলবেন বেথেল। তিনে নামবেন পাদিক্কাল। ক্যাপ্টেন রজত পাটীদার, জিতেশ শর্মা ও টিম ডেভিডের মতো ব্যাটারও আরসিবি’র শক্তি। বোলিংয়ে বেঙ্গালুরুকে ভরসা দিচ্ছেন ভুবনেশ্বর কুমার, জস হ্যাজলউডের মতো অভিজ্ঞ পেসার। স্পিনে ক্রুণাল পান্ডিয়া ও সুয়াশ শর্মা খেলতে পারেন।
অন্যদিকে, পর পর দুই ম্যাচ হেরে কিছুটা চাপে দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে অক্ষর প্যাটেলরা জয়ে ফিরতে মরিয়া। দুরন্ত ফর্মে আছেন লোকেশ রাহুল। গত ম্যাচে পাঞ্জাবের কাছে হারলেও তিনি দুরন্ত ১৫২ রানের ইনিংস খেলেছিলেন। পাথুম নিশাঙ্কা ছন্দে না থাকায় ওপেনিং জুটি জমাট বাঁধছে না। নীতীশ রানাও রানের মধ্যে আছেন। সমীর রিজভি, অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবসের সঙ্গে ডেভিড মিলার— খুবই লম্বা দিল্লির ব্যাটিং লাইন-আপ। বোলিং তুলনায় দুর্বল। পেস আক্রমণে চেনা মুখ মুকেশ কুমার, টি নটরাজন। স্পিনে অক্ষর প্যাটেলের সঙ্গী হবেন কুলদীপ যাদব।

Advertisement
সম্পর্কিত সংবাদ