Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নবান্ন অভিযানে তাণ্ডব! জগদ্দলে হানা পুলিসের

নবান্ন অভিযানের নামে শনিবার ধর্মতলা, পার্ক স্ট্রিট চত্বরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে মিছিলে অংশগ্রহণকারীরা। হাইকোর্টের নির্দেশ অমান্য থেকে শুরু করে পুলিসকে মারধর করে বিক্ষোভকারীরা।

নবান্ন অভিযানে তাণ্ডব! জগদ্দলে হানা পুলিসের
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বারাকপুর: নবান্ন অভিযানের নামে শনিবার ধর্মতলা, পার্ক স্ট্রিট চত্বরে রীতিমতো তাণ্ডব চালিয়েছে মিছিলে অংশগ্রহণকারীরা। হাইকোর্টের নির্দেশ অমান্য থেকে শুরু করে পুলিসকে মারধর করে বিক্ষোভকারীরা। সেই তাণ্ডবের ঘটনায় সাতটি পৃথক মামলা দায়ের করেছে কলকাতা পুলিস। তার ভিত্তিতে তদন্তে নেমে সোমবার জগদ্দলে অভিযান চালাল নিউ মার্কেট থানার পুলিস। সূত্রের খবর, এদিন দুপুরে জগদ্দলে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বাড়িতে যায় পুলিস। কিন্তু সেই সময় বাড়িতে ছিলেন না তিনি। বাড়ির বাইরে ও আশপাশের এলাকায় টহল দেয় পুলিস। এছাড়াও জগদ্দলে বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালান তদন্তকারী অফিসাররা। পুলিস সূত্রে খবর, এদিন রাত পর্যন্ত তাণ্ডবকারী কোনও অভিযুক্তের সন্ধান পাওয়া যায়নি। লালবাজার জানিয়েছে, নবান্ন অভিযানের নামে তাণ্ডবের ঘটনায় জামিন অযোগ্য ধারায় সাতটি মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, আরও দু’টি মামলা রুজু করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে নিউ মার্কেট থানা। তদন্ত জারি রেখেছে নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানার পুলিসও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ