Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে স্বপ্নভঙ্গ ভিনেশের

সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে কুস্তির ম্যাটে নেমেছিলেন ভিনেশ ফোগাট। তবে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনে ব্যর্থ তিনি। মেগা আসরের ট্রায়ালে সেমি-ফাইনালে দৌড় থামল তারকা কুস্তিগিরের।

শেষ চারে স্বপ্নভঙ্গ ভিনেশের
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে কুস্তির ম্যাটে নেমেছিলেন ভিনেশ ফোগাট। তবে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনে ব্যর্থ তিনি। মেগা আসরের ট্রায়ালে সেমি-ফাইনালে দৌড় থামল তারকা কুস্তিগিরের। মহিলাদের ৫৩ কেজি ফ্রি-স্টাইলে বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মিনাক্ষী গয়াতের কাছে ৪-৬ ব্যবধানে বশ মানলেন তিনি।

Advertisement

মাতৃত্ব বিরতি কাটিয়ে প্রায় ২০ মাস পর কুস্তির ম্যাটে ফিরে শুরুটা খারাপ করেননি ভিনেশ। দেখে বোঝার উপায় ছিল না যে, ২০২৪ প্যারিস ওলিম্পিকসের পর প্রথমবার কোর্টে নেমে ছিলেন। প্রথম রাউন্ডে জ্যোতিকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দেন ভিনেশ। এরপর কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বশ মানান নিশুকে। এই পর্বে রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে তর্কে জড়ান তিনি। তাতে কিছুটা হলে ফোকাস নড়েছিল। এরপর সেমি-ফাইনালে দারুণ লড়াই করেও হেরে যান তিনি। ভিনেশের কথায়, ‘আমি মনে করি না, ব্যর্থ হয়েছি। পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলাম। বিনা যুদ্ধে আত্মসমর্পণ করিনি। আমি ঠিকই ফিরে আসব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ