বৃষ্টির দেখা নেই। চরম সমস্যায় কৃষকরা। বৃষ্টির জন্যই এবার ব্যাঙের বিয়ে দিলেন জলপাইগুড়ির ময়নাগুড়ির চূড়া ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাসিন্দারা। আজ, শনিবার রাতে বসেছে ব্যাঙেদের বিয়ের আসর। সেই অনুষ্ঠানে হাজির প্রচুর লোক। গ্রামবাসীরা জানিয়েছেন, এর আগেও একবার বৃষ্টির হচ্ছিল না দীর্ঘদিন। সেই বছর ব্যাঙের বিয়ে দেওয়ার পরই বৃষ্টি শুরু হয়। তাই গ্রামবাসীদের দৃঢ় বিশ্বাস ব্যাঙেদের বিয়ে হওয়ার পরই বৃষ্টি নামতে পারে।


