• সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মুসাফির কাফে’ সিরিজে তাঁর কাজ প্রশংসিত। রোমান্টিক অবতারে দর্শকের মন জয় করেছেন বিক্রান্ত। ফের একই ঘরানায় কাজ করতে চলেছেন তিনি। সৌজন্যে পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহেরার নতুন ছবি। ইতিমধ্যে অভিনেতার সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন পরিচালক। এক্সেল এন্টারটেনমেন্টের প্রযোজনায় ‘কর্ণ’ ছবি নিয়ে দীর্ঘদিন ধরে ব্যস্ত রাকেশ। এই সিনেমায় মুখ্য চরিত্রে কাজ করছেন সলমন খান। ‘কর্ণ’-এর আগেই বিক্রান্তের সঙ্গে ছবিটি করবেন পরিচালক। ছোটো শহরকে কেন্দ্র করে লেখা হচ্ছে বিক্রান্তের ছবির চিত্রনাট্য। ৩০ দিনের জন্য শ্যুটিং শিডিউল ঠিক করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শ্যুটিং শুরু হতে পারে। মুক্তি পাবে ২০২৭ সালে। তবে বিক্রান্তের বিপরীতে কে কাজ করবেন, তা এখনও চূড়ান্ত নয়। মনে করা হচ্ছে, শীঘ্রই নায়িকার নাম সামনে আনবেন নির্মাতারা।



