আর কোনও বাধা রইল না। ইউ/এ সার্টিফিকেট দিয়ে বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়গণ’ মুক্তি দিতে সেন্সর বোর্ডকে নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। যার ফলে বিজয়ের সিনেমা এবার বড়পর্দায় মুক্তি পাবে বলেই আশা তাঁর অনুরাগীদের। আজ, শুক্রবার ‘জন নয়গণ’ সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র দিতে দেরি করা হয়। যার ফলে সিনেমার নির্মাতারা মুক্তি পিছিয়ে দেন।



