Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শনি-রবি কয়েক ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু

আগামী শনি ও রবিবার কিছু সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালবাজার।

শনি-রবি কয়েক ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী শনি ও রবিবার কিছু সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (দ্বিতীয় হুগলি সেতু)। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লালবাজার। ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, ১১ অক্টোবর, শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত  বিদ্যাসাগর সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পরের দিন, ১২ অক্টোবর, রবিবার বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত ৫ ঘণ্টা বন্ধ থাকবে সেতু। এই সময় বিকল্প রুট হিসেবে হাওড়া ব্রিজ ব্যবহার করা যাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ