Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উত্তরপ্রদেশের সিংঘমের ভিডিও, কটাক্ষ মহুয়া-অখিলেশের

ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া- ফান্টাকপ স্টাইলে তোমাকে আনন্দ করতে দেখে খুবই ভালো লাগছে। থাকো ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাংলা সর্বক্ষণ তৃণমূল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল উত্তরপ্রদেশের সিংঘমের ভিডিও, কটাক্ষ মহুয়া-অখিলেশের
  • ২৮ এপ্রিল, ২০২৬ ১৭:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আগামীকাল, বুধবার দ্বিতীয় তথা শেষ দফার ভোট। তার আগেই বাংলায় জোর চর্চায় যোগী রাজ্যের সিংঘম পুলিশ অফিসার অজয় পাল শর্মা। ইতিমধ্যেই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। সরব হয়েছে তৃণমূলও। তারমধ্যেই আজ সিংঘমের একটি ভিডিওকে ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে স্বল্পবসনা এক লাস্যময়ীর রমণীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি। উপভোগ করছেন ওই মহিলার নাচ! এমনকী সঞ্জয় দত্ত-মাধুরী অভিনীত খলনায়ক ছবির চোলিকে পিছে কেয়া হ্যায় গানের তালে তাল মেলাতেও দেখা গিয়েছে তাঁকে। এই ভিডিওকে নিয়ে উত্তরপ্রদেশের সিংঘমকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে ট্যাগ করে মহুয়া সোশ্যাল মিডিয়ায় লেখেন, ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া- ফান্টাকপ স্টাইলে তোমাকে আনন্দ করতে দেখে খুবই ভালো লাগছে। থাকো ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাংলা সর্বক্ষণ তৃণমূল। অন্যদিকে, বিষয়টি নিয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও এক্স হ্যান্ডলে পোস্ট করে তীব্র নিন্দা জানিয়েছেন। বলেন, পুলিশ অফিসারের যে সকল ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে তা উত্তরপ্রদেশের জন্য লজ্জা। এটি মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনের চূড়ান্ত নজির।

Advertisement

উল্লেখ্য, গত সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেন অজয় পাল শর্মা। সেখানে উপস্থিত লোকজনকে তাঁর কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে বলতে শোনা যায়- সবাই শুনে রাখুন, কোনও ঝামেলা করলেই মারাত্মক চিকিৎসা করব। এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজনরা রয়েছেন। তাঁদেরকে বলছি, ওর লোকজন  না কী হুমকি দিয়ে বেড়াচ্ছে বলে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু খবর নেব। পরে এমন কাণ্ড করব যে তখন কিন্তু কান্নাকাটি করেও কোনও লাভ হবে না। পরে এর পাল্টা দেন জাহাঙ্গির খানও। বলেন, উনি যদি উত্তরপ্রদেশের সিংঘম হন, তবে আমরাও এক একজন পুষ্পা। মাথা নত আমরা করবই না।

Advertisement
সম্পর্কিত সংবাদ