Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের ছবিতে ভিকি

‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। তবে এবার আর তিনজন নয়, ‘ফোর ইডিয়টস’-এর গল্প দেখা যাবে পর্দায়

আমিরের ছবিতে ভিকি
  • ৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘থ্রি ইডিয়টস’ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে বলিউডে। তবে এবার আর তিনজন নয়, ‘ফোর ইডিয়টস’-এর গল্প দেখা যাবে পর্দায়। অন্তত তেমনই পরিকল্পনা পরিচালক রাজকুমার হিরানির। আমির খান, আর মাধবন আর শরমোন যোশী যে ‘থ্রি ইডিয়ট’ হিসাবে ফিরছেন, সে কথা জানেন অনুরাগীরা। তাহলে চতুর্থজন কে হচ্ছেন? এখানেই চমক দিতে চলেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, চতুর্থজন হচ্ছেন অভিনেতা ভিকি কৌশল। ইতিমধ্যে প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। ভিকি চরিত্রটি করতে রাজি হন কি না, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। নায়কের হাতে এই মুহূর্তে বেশ কয়েকটি ছবি রয়েছে। সঞ্জয়লীলা বনশালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পর ‘মহাবতার’ ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন ভিকি। শোনা যাচ্ছে, তার মাঝেই ‘ফোর ইডিয়টস’-এর কাজ করতে পারেন অভিনেতা। রাজকুমার হিরানির পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে কাজ করেছিলেন ভিকি। ফের পরিচালক-অভিনেতা জুটির কাজ দেখার জন্য মুখিয়ে দর্শক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ