Bartaman Logo
৯ জুন, ২০২৬

উপরাষ্ট্রপতি ভোট: আজই কি প্রার্থী ঘোষণা এনডিএ’র

আজ, মঙ্গলবারই কি উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি তথা এনডিএ শিবির? এই প্রশ্ন ঘিরে সোমবার দিনভর চর্চা চলেছে।

উপরাষ্ট্রপতি ভোট: আজই কি প্রার্থী ঘোষণা এনডিএ’র
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, মঙ্গলবারই কি উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে চলেছে বিজেপি তথা এনডিএ শিবির? এই প্রশ্ন ঘিরে সোমবার দিনভর চর্চা চলেছে। গত সপ্তাহে সংসদ ভবনে এনডিএর ফ্লোর লিডারদের বৈঠকের পর জল্পনা তৈরি হয়েছিল, ১২ আগস্ট উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করতে পারে গেরুয়া শিবির। যদিও এই বিষয়টি সোমবার রাত পর্যন্ত চূড়ান্ত হয়নি। দলের অন্য কয়েকটি সূত্রের অবশ্য দাবি, ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের পরই উপরাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থীর নাম ঘোষণা করা হবে এনডিএর পক্ষে। উপরাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামী ২১ আগস্ট। বিরোধী ‘ইন্ডিয়া’ জোট ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে তারাও প্রার্থী দেবে। অন্যদিকে, এনডিএর পক্ষে কোনও সংখ্যালঘু অথবা মহিলা মুখকে প্রার্থী করা হতে পারে বলেই শোনা যাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ