Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়ের প্রয়াণ

প্রয়াত অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। ভর্তি ছিলেন বাঙুর হাসপাতালে। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী।

বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়ের প্রয়াণ
  • ৮ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। ভর্তি ছিলেন বাঙুর হাসপাতালে। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। বয়স হয়েছিল ৮২ বছর। আর্টিস্ট ফোরাম শিল্পীর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে। এদিন রাতে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিনেমা জগত্।

Advertisement

অভিনেতার জন্ম বহরমপুরে। পুনে ফিল্ম ইনস্টিটিউটের এই প্রাক্তনী অভিনয় করেছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে।  প্রথম কাজ তপন সিনহা পরিচালিত ‘আপনজন’ ছবিতে। সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবিতেও অভিনয় করেছিলেন। তাঁর অভিনীত বহু ছবি আজও বাঙালি সিনেপ্রেমীদের কাছে জনপ্রিয়। ‘ধন্যিমেয়ে’, ‘সাগিনা মাহাতো’র মতো কয়েকশো সিনেমায় তাঁর অভিনয় মনে রাখবেন দর্শক। কাজ করেছেন হিন্দি ছবিতেও। ‘কাহানি’ ছবিতে বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করেছিলেন। এছাড়াও টেলিভিশন ধারাবাহিক, ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ