Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হাসিনার বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মৃত্যুদণ্ড চাইলেন ট্রাইবিউনালের আইনজীবী

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা। বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম বাংলাদেশে। গোটা দিন বিক্ষোভ-মিছিলে উত্তপ্ত ছিল রাজধানী ঢাকা।

হাসিনার বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, মৃত্যুদণ্ড চাইলেন ট্রাইবিউনালের আইনজীবী
  • ১৬ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা। বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম বাংলাদেশে। গোটা দিন বিক্ষোভ-মিছিলে উত্তপ্ত ছিল রাজধানী ঢাকা। এই পরিস্থিতিতে হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা দিন পিছিয়ে দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিউনাল। মামলার রায় ঘোষণা হবে আগামী ১৭ নভেম্বর, সোমবার। এদিন বিচারপতি মহম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ একথা জানিয়েছে।  ট্রাইবিউনালের আইনজীবী তাজুল ইসলাম হাসিনার মৃত্যুদণ্ডের আর্জি জানান। তিনি বলেন, কোনও ব্যক্তি যতই শক্তিশালী হন না কেন, মানবতাবিরোধী অপরাধ করে রেহাই পাবেন না। বিচারব্যবস্থার সম্মুখীন তাঁকে হতেই হবে। 

Advertisement

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় শতাধিক মানুষের প্রাণহানি নিয়ে হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের হয়েছে। শুধু তিনি নন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের প্রাক্তন আইজি আবদুল্লা আল মামুনের বিরুদ্ধেও একই মামলা দায়ের হয়েছে। এই মামলায় মামুন রাজসাক্ষী। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামি লিগ সরকারের পতনের পর হাসিনার বিচারের জন্য গঠিত হয় এই ট্রাইবিউনাল। 
এদিকে হাসিনার বিরুদ্ধে বিচারের নামে ‘প্রহসন’-এর অভিযোগ তুলেছে আওয়ামি লিগ। অবৈধ ইউনুস সরকারের ভিত্তিহীন ‘ক্যাঙ্গারু কোর্ট’-এর বিচার তারা মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছে দল। এদিন দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছিল হাসিনার দল। আওয়ামি লিগের শক্তঘাঁটি গোপালগঞ্জ সহ গোটা দেশে পথে নেমে বিক্ষোভ দেখান হাসিনার সমর্থকরা। ঢাকা, খুলনা, বগুড়া, নেত্রকোনা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় মশাল মিছিল এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। আওয়ামি লিগের শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সম্পর্কিত সংবাদ