পাঞ্জাব-মুম্বই ম্যাচের ভেন্যু বদল
  • ৯ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থির প্রভাব পড়ল ক্রিকেটে। ধরমশালা থেকে আইপিএলের ম্যাচ সরিয়ে নেওয়া হল আমেদাবাদে। আগামী ১১ মে পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচের ভেন্যু ছিল ধরমশালা। কিন্তু নিরাপত্তার কারণেই এমন সিদ্ধান্ত। গুজরাত ক্রিকেট সংস্থার সচিব অনিল প্যাটেল জানিয়েছেন, ‘বোর্ডের বার্তা পেয়েছি। আমাদের তরফ থেকে ম্যাচ আয়োজনে কোনও সমস্যা নেই।’ 

Advertisement

এদিকে, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারতের প্রত্যাঘাতের পর সীমান্তে উত্তেজনা চরমে। কোনও ঝুঁকি না নিয়ে দেশের অধিকাংশ বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। ফলে কোটিপতি লিগের সূচিতে বদল আসা মোটেও অস্বাভাবিক নয়। ধরমশালায় ম্যাচ না হওয়ার এটাও অন্যতম কারণ। ফলে মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাবকে এখন আমেদাবাদ পৌঁছতে হবে।