Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

আইসিসি’র (পুরুষ) টি-২০তে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন বরুণ চক্রবর্তী

এশিয়া কাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। আরব আমিরশাহি ও পাকিস্তানকে হারিয়ে গ্রুপ স্টেজে দাপট দেখাচ্ছেন গৌতম গম্ভীরের ছেলেরা। আগামী ১৯ সেপ্টেম্বর ওমানের সঙ্গে ম্যাচ রয়েছে সূর্যকুমার যাদবদের

আইসিসি’র (পুরুষ) টি-২০তে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন বরুণ চক্রবর্তী
  • ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

মুম্বই, ১৭ সেপ্টেম্বর: এশিয়া কাপে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। আরব আমিরশাহি ও পাকিস্তানকে হারিয়ে গ্রুপ স্টেজে দাপট দেখাচ্ছেন গৌতম গম্ভীরের ছেলেরা। আগামী ১৯ সেপ্টেম্বর ওমানের সঙ্গে ম্যাচ রয়েছে সূর্যকুমার যাদবদের। তার আগেই বড় খবর পেল টিম ইন্ডিয়া। আইসিসির সদ্য প্রকাশিত টি-২০তে(পুরুষ) বোলারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন বরুণ চক্রবর্তী। আজ, বুধবার ১৭ সেপ্টেম্বর সেই তালিকা প্রকাশ করেছে আইসিসি।

Advertisement

কেরিয়ারে প্রথমবার এই খেতাব পেলেন বরুণ। তাঁর রেটিং ৭৩৩। তালিকায় বরুণের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের জেকব ডাফি ও তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন। তাঁদের রেটিং যথাক্রমে ৭১৭ ও ৭০৭। চলতি বছরের শুরু থেকেই ফর্মে রয়েছেন কেকেআরের এই স্পিনার। চলতি এশিয়া কাপে দু’টি ম্যাচে ২ উইকেট নিয়েছেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ