Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিশ্ব স্ট্রেন্থ লিফটিংয়ে অংশ নিতে পাটায়া যাচ্ছেন বরুণ ও অরবিন্দ, গর্বিত পানিহাটি

আগরপাড়ার শক্তিপুরের বরুণ দাস পেশায় পুরসভার অস্থায়ী কর্মী। নেশা ব্যায়াম। আর অমরাবতীর বাসিন্দা অরবিন্দ ভট্টাচার্য একটি বেসরকারি সংস্থার সেলস ম্যানেজার।

বিশ্ব স্ট্রেন্থ লিফটিংয়ে অংশ নিতে  পাটায়া যাচ্ছেন বরুণ ও অরবিন্দ, গর্বিত পানিহাটি
  • ১৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: আগরপাড়ার শক্তিপুরের বরুণ দাস পেশায় পুরসভার অস্থায়ী কর্মী। নেশা ব্যায়াম। আর অমরাবতীর বাসিন্দা অরবিন্দ ভট্টাচার্য একটি বেসরকারি সংস্থার সেলস ম্যানেজার। তাঁরও একই নেশা। দু’জনে যাচ্ছেন ওয়ার্ল্ড স্ট্রেন্থ লিফটিং অ্যান্ড ইনক্লাইন্ড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

Advertisement

থাইল্যান্ডের পাটায়ায় বসছে ১২তম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসর। ১৬ থেকে ১৯ জুলাই অবধি চলবে। ওয়ার্ল্ড স্ট্রেন্থ লিফটিং ফেডারেশন আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কাতার, চীন, শ্রীলঙ্কা সহ বিশ্বের ১৭ দেশ অংশ নিচ্ছে। ভারত থেকে যাচ্ছেন ৮৫ প্রতিযোগী। সেই দলে আছেন বরুণ দাস এবং অরবিন্দ ভট্টাচার্য। আজ, মঙ্গলবার পাটায়ার উদ্দেশে রওনা দেবেন দু’জন। 
ধারাবাহিক প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা। একাধিক প্রতিযোগিতায় সাফল্যও পেয়েছেন। ফলে প্রবলভাবে আত্মবিশ্বাসী। এবার প্রথমবার বিদেশ সফরে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চান। পেশার চাপ সামাল দেওয়ার পর পরিবারের খেয়াল রেখেও দু’জনে ব্যায়াম ছাড়েননি। সাতসকালে প্র্যাকটিস তো করেনই রাতবিরেতেও সুযোগ পেলে ছুটে যান পানিহাটির বিজয়পুর ব্যায়াম সমিতিতে। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিতে অফিস ছুটি নেন। এবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়া। দু’জনেই বিশ্বমানের প্রতিযোগিতায় মেডেল জেতা নিয়ে আত্মবিশ্বাসী। বরুণবাবু বলেন, ‘ইস্টার্ন ইন্ডিয়া স্ট্রেন্থ লিফটিং চ্যাম্পিয়নশিপের ৮৫কেজি বিভাগে দ্বিতীয় হয়েছি। তারপর থাইল্যান্ড যাওয়ার ছাড়পত্র পেলাম। কয়েক মাস ধরে প্রচুর পরিশ্রম করেছি। আশা করছি দেশ এবং পানিহাটির মুখ উজ্জ্বল করব। পানিহাটির বাসিন্দারা বলেন, কত মানুষের কতরকম নেশা। হরেক নেশায় মেতে থাকে মানুষ। বরুণ আর অরবিন্দের নেশা ব্যায়াম। সংসারযুদ্ধ সামলে দু’জনে বিদেশ যাচ্ছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে। পানিহাটির সবাই দু’জনকে নিয়ে গর্ব অনুভব করছে।  নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ