• বাংলার চলচ্চিত্র জগতের হৃত গৌরব ফিরিয়ে আনার কসুর করবে না রাজ্য সরকার। বৃহস্পতিবার মহানায়ক উত্তমকুমারের বর্ষব্যাপী জন্ম শতবর্ষ উদযাপনের সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘একটা সময়ে পশ্চিমবাংলা চলচ্চিত্র শিল্পে অগ্রণী ভূমিকা পালন করত। বাংলা ছবির সেই দাপট এখন আর নেই। পুরনো মঞ্চ ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার সব রকম সহযোগিতা করবে।’ বৃহস্পতিবার সকালে টালিগঞ্জে উত্তমকুমারের মূর্তিতে পুস্পার্ঘ নিবেদন পর্বে চলচ্চিত্র গৌরবের পরম্পরাকে সম্মান জানিয়ে সূচী অনুযায়ী মুখ্যমন্ত্রী মহানায়কের মূর্তিতে পু্স্পার্ঘ নিবেদন করেন। টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিককে আহ্বান জানান তিনি। এরপর শ্রদ্ধা জানান পূর্ণিমা চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায় প্রমুখ। মুখ্যমন্ত্রী জানান এবার থেকে ৩ সেপ্টেম্বর মহানায়কের জন্মদিনে উৎসব পালন করা হবে। ২৪ সেপ্টেম্বর জানানো হবে শ্রদ্ধাঞ্জলি। বিজলী সিনেমায় উন্মোচিত হয় উত্তমকুমারের ২০ ফুট কাট আউট। উন্মোচন করেন রঞ্জিত মল্লিক।



