বারাণসী: গাড়ি রাখা নিয়ে ঝামেলার সূত্রপাত। তারই জেরে এক শিক্ষককে মাটিতে ফেলে মাথা থেঁতলে খুন করল তিন যুবক। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে বারাণসীর কেদার নগর কলোনির মাতৃছায়া অ্যাপার্টমেন্টে। এই ঘটনার খবর চাউর হতেই ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

কী ঘটেছিল সেই রাতে? পুলিস জানিয়েছে, রাত ১০টা নাগাদ অ্যাপার্টমেন্টের ভিতর গাড়ি পার্ক করা নিয়ে ৪৮ বছরের শিক্ষক প্রবীণ ঝা’র সঙ্গে বচসায় জড়ান আদর্শ সিং নামে এক যুবক। দু’জনেই ওই আবাসনের বাসিন্দা। দু’জনের বচসা গড়ায় হাতাহাতিতে। আদর্শের দুই বন্ধু এসে প্রবীণকে মাটিতে ফেলে মারধর শুরু করে। শুধু তাই নয়, ওই শিক্ষকের মাথা পা দিয়ে মাটির সঙ্গে থেঁতলে লোহার রড দিয়ে তুমুল মারধর শুরু হয়। পরিবারের লোকজন গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় প্রবীণের।
ঘটনার খবর পেয়েই ভেলুপুরের এসিপি গৌরব কুমার অকুস্থলে পৌঁছন। আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে ঘণ্টাতিনেকের মধ্যেই অভিযুক্ত আদর্শ সিং, করণ গৌড় এবং সতীশ প্যাটেলকে গ্রেপ্তার করা হয়। যে ইট ও রড দিয়ে প্রবীণের উপর হামলা চালানো হয়েছিল, সেগুলিও উদ্ধার করেছে পুলিস। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।