Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬

সম্পূর্ণ বন্দে মাতরম কেরলে গাওয়া হবে না: কংগ্রেস সাংসদ

আগামী ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত দেশজুড়ে পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। সেখানেই বন্দে মাতরম গান সম্পূর্ণ গাওয়ার নির্দেশ রয়েছে।

সম্পূর্ণ বন্দে মাতরম কেরলে গাওয়া হবে না: কংগ্রেস সাংসদ
  • ১০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাসারগোড় (কেরল): আগামী ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত দেশজুড়ে পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। সেখানেই বন্দে মাতরম গান সম্পূর্ণ গাওয়ার  নির্দেশ রয়েছে। তবে কেরলে এমনটা হবে না। দাবি কংগ্রেস সাংসদ রাজমোহন উন্নিথানের। তাঁর কথায়, এত দিন যেভাবে বন্দে মাতরম গাওয়া হত, ভবিষ্যতেও সেভাবেই গাওয়া হবে। তিনি বলেন, ‘মোদি আমাদের গুলি করে মেরে ফেলার হুমকি দিলেও পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়া হবে না।’ তাঁর যুক্তি, ‘বন্দে মাতরম-এর পূর্ণাঙ্গ রূপ আমরা মেনে নিতে পারি না। এই জীবনে তো নয়ই।’ উন্নিথানের এই মন্তব্যের সূত্রপাত কেরলের মুখ্যসচিব বিশ্বনাথ সিংহের একটি চিঠি ঘিরে। ৬ অগস্টের ওই চিঠিতে জানানো হয়েছিল, ২০২৬ সালের ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় পর্যায়ের সঙ্গে যুক্ত করা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ