Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬

উত্তরপ্রদেশে একটি উৎসবে কাঠের পাটাতন ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপে আটকে কমপক্ষে ৫০, মৃত ৭

উত্তরপ্রদেশে একটি উৎসবে কাঠের পাটাতন ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপে আটকে কমপক্ষে ৫০, মৃত ৭
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
লখনউ, ২৮ জানুয়ারি: উৎসব চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাঠের পাটাতন। ধ্বংসস্তূপের নীচে আটকে কমপক্ষে ৫০ জন পুণ্যার্থী। মৃত্যু হয়েছে ৭ জনের। আজ, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাগপত জেলায়।
Advertisement
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভাগপত জেলার বাদায়ৌত শহরের গান্ধী রোড এলাকায় ‘আদিনাথ নিরভনা লাড্ডু উৎসব’ চলছিল। ভিড় জমিয়েছিলেন অসংখ্য পুণ্যার্থী। উৎসব চলাকালীন সেখানে আচমকা কাঠের একটি বড় পাটাতন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায়। সূত্রের খবর, ধ্বংসস্তূপের নীচে কমপক্ষে ৫০ জন পুণ্যার্থী চাপা পড়ে গিয়েছেন। তবে এই সংখ্যাটি আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন প্রায় ২০ জন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় থানার পুলিস। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধ্বংসস্তূপের নীচে যাঁরা আটকে রয়েছেন, বর্তমানে তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আধিকারিকদেক দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন। পাশপাশি, আহতদের যাতে যথাযথ চিকিৎসা হয়, সেই বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ