Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর ২৪ পরগনা: দুয়ারে সরকারে ১০ লক্ষ মানুষ 

উত্তর ২৪ পরগনা: দুয়ারে সরকারে ১০ লক্ষ মানুষ 
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সদ্য শেষ হয়েছে নবম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প। এই পর্যায়ে উত্তর ২৪ পরগনা জেলায় সবমিলিয়ে ৩৭টি প্রকল্পের জন্য প্রায় ১০ লক্ষ মানুষ উপস্থিত হন জেলার ক্যাম্পে। বেশিরভাগ মানুষ এবার দুয়ারে সরকার শিবিরে এসেছেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার জন্য। চাহিদা ছিল লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রবীণদের ভাতার। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিনামূল্যে সামাজিক যোজনা প্রকল্পের জন্য মোট ৫ লক্ষ ২১ হাজার আবেদন জমা পড়েছে। বার্ধক্যভাতার জন্য ১ লক্ষ ২২ হাজার আবেদন এসেছে। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জমা পড়েছে ১ লক্ষ ৪৯ আবেদন। স্বাস্থ্যসাথীর জন্য আবেদন ৪৪ হাজার ১৮৩টি। এছাড়া কৃষকবন্ধু, আর্টিজান রেজিস্ট্রেশন, বিধবা ভাতা, খাদ্যসাথী, জাতিগত শংসাপত্র, মানবিক প্রকল্প সহ বিভিন্ন সরকারি সুবিধার জন্য আবেদন জমা পড়েছে। জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে, নবম পর্যায়ের দুয়ারের সরকারের সব থেকে বেশি মানুষ এসেছেন হাবড়া ১  ব্লকে। তারপর বাদুড়িয়া ও গাইঘাটা ব্লকে উপস্থিতির সংখ্যা বেশি। এছাড়া জেলায় কয়েকশো মোবাইল ক্যাম্পও হয়েছিল। সেখানেও মানুষ যথেষ্ট পরিষেবা পেয়েছেন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, মুখ্যমন্ত্রী মানুষকে পরিষেবা প্রদান করতে তৎপর। তাই মানুষের দুয়ারে গিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে।‌ জেলাশাসক শরদকুমার দ্বিবেদী বলেন, জেলার বিভিন্ন জায়গায় দুয়ারে সরকারের শিবির বসে। ছিল ভ্রাম্যমাণ শিবিরও। আবেদন খতিয়ে দেখে দ্রুত অনুমোদন দেওয়ার কাজ চলছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ