Bartaman Logo
৯ জুন, ২০২৬

প্রকৃতির তাণ্ডবে এখনও কাঁটা উত্তরকাশী! ৭ দিন পরেও চলছে উদ্ধারকাজ, নিখোঁজ বহু

প্রকৃতির রুদ্রতাণ্ডবে এখনও আতঙ্কে সিঁটিয়ে উত্তরকাশী। দেবভূমিতে বিপর্যয়ের পর সাত দিন কেটে গেলেও, চেনা পরিস্থিতি ফিরতে এখনও লাগতে পারে দিন পনেরো।

প্রকৃতির তাণ্ডবে এখনও কাঁটা উত্তরকাশী! ৭ দিন পরেও চলছে উদ্ধারকাজ, নিখোঁজ বহু
  • ১১ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: প্রকৃতির রুদ্রতাণ্ডবে এখনও আতঙ্কে সিঁটিয়ে উত্তরকাশী। দেবভূমিতে বিপর্যয়ের পর সাত দিন কেটে গেলেও, চেনা পরিস্থিতি ফিরতে এখনও লাগতে পারে দিন পনেরো। সোমবার সপ্তম দিনে পড়েছে উদ্ধারকার্য, আশঙ্কা করা হচ্ছে এখনও প্রায় ১০০ মানুষ নিখোঁজ রয়েছে। রবিবার পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৩০৮ জনকে।

Advertisement

তবে উদ্ধারকার্য চালাতে গিয়েও বারেবারে বাধার মুখে পড়ছে উদ্ধারকারী দল। রবিবার রাতেও অবিরাম বৃষ্টিপাতের কারণে ধরলির ধ্বংসাবশেষ এলাকা কার্যত জলাভূমিতে পরিণত হয়েছে। পাশাপাশি, মুখোয়া থেকে ধরলিকে সংযুক্তকারী ফুটওভার ব্রিজে ফাটল দেখা দেওয়ায় ত্রাণ কাজে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। 

সেনাসূত্রে খবর, গতকাল ধ্বংসাবশেষ থেকে ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এই কাজে ৩২৬টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। যার মধ্যে রয়েছে চিনুক, এমআই-১৭ ও এএলএইচ হেলিকপ্টারও। মোতায়েন রয়েছে ১০টি স্নিফার কুকুরও। এখন পর্যন্ত এই উদ্ধারকার্য চলাকালীন ৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।্তরকাির রুদ্রতাণ্ডবে কাঁপছে িস ুরোদস্তুর চালু ত্রা 

Advertisement
সম্পর্কিত সংবাদ