Bartaman Logo
৭ জুন, ২০২৬

উত্তরকাশী: বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ

লাগাতার বৃষ্টি। এর জেরে ব্যাহত হড়পা-বান বিধ্বস্ত উত্তরকাশীর উদ্ধারকাজ। সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় ধারালি, হরসিল সহ সংলগ্ন এলাকায়। তার ফলে উদ্ধারের কাজে সমস্যার মুখে পড়তে হয়।

উত্তরকাশী: বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০

দেরাদুন: লাগাতার বৃষ্টি। এর জেরে ব্যাহত হড়পা-বান বিধ্বস্ত উত্তরকাশীর উদ্ধারকাজ। সোমবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় ধারালি, হরসিল সহ সংলগ্ন এলাকায়। তার ফলে উদ্ধারের কাজে সমস্যার মুখে পড়তে হয়। এমনটাই জানিয়েছে সেনা ও উদ্ধারকারী দল। প্রতিকূল আবহাওয়ার কারণে এদিন হেলিকপ্টার ওড়ানোও সম্ভব হয়নি। এক সপ্তাহ আগে আচমকা হড়পা বানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় ধারালি, হরসিল সহ উত্তরকাশীর বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ভেঙে আটকে পড়েন অনেকে। তারপর থেকে চলছে উদ্ধারকাজ। এই ক’দিনে এক হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে এখনও কেউ আটকে রয়েছে কিনা, তা সন্ধান করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বিপর্যয়ে ৪ জনের মৃত্যুর কথা জানা গিয়েছিল। পরে আরও দুটি মৃতদেহ উদ্ধার হয়। এখনও নিখোঁজ অন্তত ৪৯ জন। তাদের মধ্যে ৯ সেনা জওয়ান। কিন্তু সোমবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজ থমকে গিয়েছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কাও। সমগ্র উত্তরাখণ্ডে জারি হয়েছে ‘হলুদ সতর্কতা’। দেরাদুন, হরিদ্বার, নৈনিতালে ‘লাল সতর্কতা’।

Advertisement
সম্পর্কিত সংবাদ