Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা আমেরিকার

সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালাল আমেরিকা। এই নিয়ে গত দু’মাসে দুটি বড়োসড়ো হামলা ওয়াশিংটনের

সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা আমেরিকার
  • ১১ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

ওয়াশিংটন ১১ জানুয়ারি: সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালাল আমেরিকা। এই নিয়ে গত দু’মাসে দুটি বড়োসড়ো হামলা ওয়াশিংটনের। যদিও এই হামলার ফলে ঠিক কতজনের প্রাণহানি কিংবা কতটা ক্ষয়ক্ষতি হল? তার হিসাব পাওয়া যায়নি। তবে সিরিয়ায় থাকা আইএস জঙ্গিদের বহু ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সেনা। গত ডিসেম্বর মাসে সিরিয়ায় দু’জন মার্কিন সেনা ও এক নাগরিককে খুন করে আইএস জঙ্গিরা। তেমনটাই অভিযোগ ছিল। তারপরেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন এই জঙ্গি গোষ্ঠীদের। তারপর থেকেই পরপর দু’বার হামলা চালাল আমেরিকা।

Advertisement

এই হামলা প্রসঙ্গে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘আমাদের বার্তা স্পষ্ট। যদি তোমরা আমাদের সেনার উপর হামলা চালাও, তাহলে আমরা বিশ্বের যে কোনও প্রান্ত থেকে তোমাদের খুঁজে বের করে, নিকেশ করব। ন্যায় পাওয়ার হাত থেকে দূরে গেলেও আমরা ছাড়ব না।’ গত দু’দিন আগে সিরিয়ার তরফে জানানো হয়, তারা আইএসের অন্যতম সেনা প্রধানকে গ্রেপ্তার করেছে লেভান্ট থেকে। তবে এই দফায় মার্কিনি সেনা ‘বন্ধু’দের সঙ্গে মিলে আইএসদের উপর হামলা চালিয়েছে। এমনটাই জানানো হয়েছে আমেরিকার তরফে। কিন্তু কারা সেই ‘বন্ধু’ সেই বিষয়ে খোলসা করে কিছুই বলেনি ট্রাম্পের প্রশাসন। 

সম্পর্কিত সংবাদ