আজ ফের ভারত সফরে আসছেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও
  • ২০ অক্টোবর, ২০২৬ ০৮:৫৯
Prefer us on Google

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রুবিওর ভারত সফর। চলতি বছরে এটি তাঁর দ্বিতীয় ভারত সফর। সফরের প্রথম পর্বে মুম্বইয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ১৫ মিনিটে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন মার্কিন বিদেশসচিব। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের মধ্যে প্রস্তাবিত বাণিজ্যচুক্তি নিয়েও বিশেষ গুরুত্ব দিতে চলেছেন দুই দেশের প্রতিনিধিরা। গত কয়েক মাস ধরে শুল্কনীতি নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে যে মতপার্থক্য তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার ক্ষেত্রে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement