তেহরান, ১৭ এপ্রিল: বিশ্ব বাণিজ্যে স্বস্তির হাওয়া। অবশেষে হরমুজ প্রণালী খুলল ইরান সরকার। গতকালই ইজরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই হরমুজ খোলার বার্তা দিল তেহরান। আজ, শুক্রবার এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, লেবাননে যে কদিন যুদ্ধবিরতি চলবে সেই সময়ে হরমুজ দিয়ে যাতায়াত করতে পারবে সমস্ত পণ্যবাহী জাহাজ-ট্যাঙ্কারগুলি। কোন পথে জাহজগুলি চলবে তা ইতিমধ্যেই জানিয়েছে ইরানের বন্দর এবং জাহাজ সংগঠন। জাহাজ বা ট্যাঙ্কার চলাচলের বিধিনিষেধ শিথিল করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।



