Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট

কানাডা এমন একটি রাষ্ট্র যার সঙ্গে বাণিজ্য চুক্তি করা অসম্ভব।

কানাডার উপর ৩৫ শতাংশ শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট
  • ১১ জুলাই, ২০২৫ ১০:০৭
Prefer us on Google

ওয়াশিংটন, ১১ জুলাই: কানাডা এমন একটি রাষ্ট্র যার সঙ্গে বাণিজ্য চুক্তি করা অসম্ভব। বেশ কিছুদিন আগেই এমন কথা বলেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে তিনি হুঁশিয়ারিও দিয়েছিলেন কানাডার পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপাবেন। হলও তাই, কানাডার পণ্যের উপরে ৩৫ শতাংশ শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার(স্থানীয় সময়), ট্রাম্প ঘোষণা করেছেন সেই কথা। সঙ্গে এই বিষয়ে একটি চিঠিও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নেইয়ের কাছে পাঠিয়েছেন ট্রাম্প। তাতে বলা হয়েছে, আগামী ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ শুল্ক ধার্য করা হবে কানাডা থেকে আমদানি করা পণ্যের উপর। এরপর কানাডা পাল্টা চড়া শুল্ক মার্কিন পণ্যের উপরে বসালে, ফের পাল্টা দেবে ওয়াশিংটনও।

Advertisement

বেশ কয়েকটি দেশের পণ্যের উপর শুল্ক ইতিমধ্যেই বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই বিষয়ে চিঠিও দিয়েছেন নির্দিষ্ট দেশের রাষ্ট্র নেতাদের। যদিও ভারতের সঙ্গে কোনও বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত সম্পন্ন হয়নি আমেরিকার। ফের একবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটন যাচ্ছেন নয়াদিল্লির আধিকারিকরা। এদিকে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর প্রতিক্রিয়া দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ‘আমাদের সরকার কানাডার ব্যবসায়ী ও কর্মীদের স্বার্থে কাজ করবে, তাঁদের দৃঢ়ভাবে রক্ষা করবে। ফেন্টানাইল ড্রাগ উত্তর আমেরিকায় যাতে না প্রবেশ করে সেই বিষয়ে পদক্ষেপ নিয়েছে কানাডার সরকার। আমেরিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই আমরা। যাতে করে দুই দেশের মানুষদের জীবন বাঁচাতে ও রক্ষা করতে পারি আমরা।’

Advertisement
সম্পর্কিত সংবাদ