Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সিরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে অপারেশন ‘হকআই স্ট্রাইক’ আমেরিকার

সিরিয়ায় আইএসের হামলায় গত সপ্তাহে মৃত্যু হয় দুই মার্কিন সেনা এবং এক মার্কিন দোভাষীর। এছাড়াও গত শনিবারের সেই হামলায় জখম হন তিন সেনা।

সিরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে অপারেশন ‘হকআই স্ট্রাইক’ আমেরিকার
  • ২০ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

দামাস্কাস, ২০ ডিসেম্বর: সিরিয়ায় আইএসের হামলায় গত সপ্তাহে মৃত্যু হয় দুই মার্কিন সেনা এবং এক মার্কিন দোভাষীর। এছাড়াও গত শনিবারের সেই হামলায় জখম হন তিন সেনা। এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে আগেই ‘হুমকি’ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইমতোই সিরিয়ায় আইএস জঙ্গি গোষ্ঠীর ৭০টি ঘাঁটি লক্ষ্য করে সেনা অপারেশন শুরু করেছে আমেরিকা। এই অপারেশনের পোশাকি নাম দেওয়া হয়েছে, ‘হকআই স্ট্রাইক’।

Advertisement

সেই বিষয়ে এক্সে আমেরিকার প্রতিরক্ষা তথা যুদ্ধ সচিব পেটে হেগসেথ জানিয়েছেন, ‘মার্কিন সেনা অপারেশন হকআই স্ট্রাইক শুরু করেছে সিরিয়ায়। আইএস জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আইএস জঙ্গি, তাদের পরিকাঠামো, অস্ত্র ভাণ্ডার সব ধ্বংস করে দেওয়া হবে। ডিসেম্বরের ১৩ তারিখে ওরা মার্কিন সেনার উপর হামলা চালিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দেওয়া হচ্ছে। এটা মার্কিনিদের তরফে কড়া জবাব। আমরা সবাইকে বুঝিয়ে দিতে চাই, যদি কেউ আমেরিকানদের উপর হামলা চালায় তাদের আমরা পাল্টা দেব। পৃথিবীর যেখানে থাকুক না কেন, খুঁজে বের করে নিকেশ করা হবে।’ তবে এটা কোনও যুদ্ধ নয়। শুধুমাত্র সিরিয়ায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করাই লক্ষ্য আমেরিকার। মার্কিনি হামলায় কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও খোঁজখবর পাওয়া যায়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ